,

 আমিষ খেয়ে মিষ্টি মুখার্জির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই। গত শুক্রবার রাতে বেঙ্গালুরুতে কিটো ডায়েটের ফলে কিডনির কার্যক্রম বন্ধ হয়ে মারা যান এই অভিনেত্রী। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বলিউডের বেশ কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি মুখার্জি।

অভিনেত্রীর পারিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি। বেশ কয়েক মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা ধরা পড়ে মিষ্টির। কিটো ডায়েট মূলত ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট বা শর্করা খাদ্যের পরিমাণ একদম কমিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ খাওয়া হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ থেকে কিডনি, লিভার, গলব্ল্যাডার, থাইরয়েড ইত্যাদির গুরুতর সমস্যা কিংবা মৃত্যুও ঘটতে পারে।

‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লগ গ্যয়ি’র মতো সিনেমাগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন মিষ্টি মুখার্জি। কাজ করেছেন তেলুগু সিনেমাতেও। সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য