,

নবীনগর পূর্ব ইউনিয়ন বাসীর স্বপ্নের সেতু অনুমোদনের অপেক্ষায়

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়ন বাসীর স্বপ্নের সেতু অনুমোদন ও উদ্বোধনের জন্য অল্পকিছুদিন অপেক্ষা করতে হবে। নবীনগর তিতাস নদীর পাড়ের পূর্বইউনিয়ন সহ বেশ কিছু গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবে সেতুটি নির্মানের উদ্যোগ নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আজ শনিবার দুপুরে সরজমিনে গিয়ে সেতুটি নির্মানের স্থান নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রাম ও নবীনগর পৌর এলাকার ৩নং ওয়ার্ড করিম শাহ মাজারের সাথে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির আমন্ত্রণে সরকারের প্লানিং কমিশনের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রশান্ত কুমার চক্রবর্তী সেতুটি নির্মানের স্থান ও তিতাস নদীতে সেতুটি নির্মান হলে কতটা জনগুরুত্ব বহন করবে সেটি দেখতে আসেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. নূরুল ইসলাম তিতাস নদীর উপর সেতুটির দৈর্ঘ্য ও প্রস্ত অনুমান করে নদীটির দুই পারে লাল নিশান বসিয়ে রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ভিপি এনাম, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান সোহেল, আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা প্রনয় কুমার ভদ্র পিন্টু, আওয়ামীলীগ নেতা শামীম রেজা, ইউপি মেম্বার মো. রুমান প্রমুখ।

এ বিষয়ে স্থানীয় সাংসদ এবাদুল কমির বুলবুল বলেন, এই সেতুটি হলো লক্ষাধিক মানুষের স্বপ্নের সেতু। এখানে সেতুটি নির্মান হলে এর সুবিধা ভোগ করবে লক্ষলক্ষ মানুষ।আশাকরি অল্প কিছুদিনের মধ্যেই এই সেতুটির নির্মান কাজ শুরু হবে।

বাংলাদেশ সরকারের প্লানিং কমিশনের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আমরা সেতুটির জনগুরুত্ব বুঝতে পেরেছি। তিতাস নদীর উপর এই সেতুটির কতটা দৈর্ঘ-প্রস্ত হতে পারে সেটির প্রাথমিক ধারনা নেয়া হয়েছে। আশা করি আগামী আট-নয় মাসের মধ্যেই সেতুটির অনুমোদন হয়ে যাবে এবং তার নির্মান কাজ শুরু করা যাবে।

পরে স্থানীয় সাংসদ এবাদুল কমির বুলবুল তিতাস নদীর উপর সেতুটি নিমার্ন হলে কতটা জন গুরুত্ব বহন করবে সেটি স্পীডবোড যোগে তিতাস নদীতে ঘুরিয়ে দেখেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা