,

কর্ণিয়ার পরিবারের চারজন করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনায় সংক্রমিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার পরিবারের চারজন সদস্য। তবে সংক্রমণমুক্ত আছেন কর্ণিয়া। এ নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে করোনার বিষয়টি জানান এই সঙ্গীতশিল্পী।

সেখানে তিনি জানান, তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এজন্য গত দুই সপ্তাহ ধরে তাঁর ইউটিউবের লাইভ অনুষ্ঠানটি করতে পারছেন না। করোনামুক্ত হওয়ার পর তিনি আবার লাইভ অনুষ্ঠান বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। পরিবারের জন্য দোয়া চেয়েছেন সংগীতশিল্পী।

সম্প্রতি সংবাদমাধ্যমকে কর্ণিয়া তার পরিবারে করোনা সংক্রমণের কথা জানান। তার স্বামী, ভাবি ও শ্বশুর-শাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য তার মন ভালো নেই।

জাকিয়া সুলতানা কর্ণিয়া ২০১২ সালে অনুষ্ঠিত চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর রক, পপ ও ক্ল্যাসিক গান উপহার দিয়ে চলেছেন তিনি। চলচ্চিত্রেও তিনি সফল প্লেব্যাক গায়িকা। চলতি বছরের ২৭ জুলাই মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কর্ণিয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য