,

যৌতুক না পেয়ে স্ত্রীর রগ কাটল স্বামী

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছে স্বামী মো. রাসেল। গুরুতর আহত হ্যাপী বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে জানা যায়, বরিশালের বানারীপাড়া পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পায়ের রগ কেটে দেয়। শনিবার দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সকালে বানারীপাড়া উপজেলার হাইস্কুল সংলগ্ন রাস্তায় মারধরের পর পায়ের রগ কেটে দেয় স্বামী মো. রাসেল।

হাসপাতালে চিকিৎসাধীন হ্যাপী বেগম জানান, ১০ বছর আগে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের দাম্পত্যে জীবনে রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামে তাদের দুটি সন্তান রয়েছে। স্বামী রাসেল তার কাছে যৌতুক বাবদ ৩ লাখ টাকা দাবি করেন। যৌতুকের দাবি মেটাতে স্বর্ণালংকার বিক্রি করে ৩৬ হাজার টাকা দেওয়া হয়।

তিনি জানান, বাকি টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী রাসেল। দাবিকৃত ২ লাখ ৬৪ হাজার টাকা না দেয়ায় শনিবার সকালে মারধর করে পায়ের রগ কেটে দেয়। শুক্রবার শারীরিক সমস্যায় চিকিৎসার কথা বললেও রাসেল যৌতুকের টাকা এনে দিতে বলে। এ ঘটনা নিয়ে শুক্রবার রাতে দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়।

তিনি জানান, শনিবার সকালে হ্যাপী বেগম চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হলে রাসেল ও তার বাবা হাসান বালী হ্যাপীর পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন এলাকায় রিকশার গতিরোধ করে হ্যাপীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করে রাসেল। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে ফেলে। এ সময় হ্যাপী ও তার শিশুর আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত মো. রাসেল স্থাানীয়দের জানিয়েছে, যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর হামলা চালানো হয়নি। তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় আসক্ত। শনিবার সকালে হ্যাপী ব্যাগ গুছিয়ে অন্যত্র চলে যেতে থাকলে তার স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, স্ত্রীর পায়ের রগ কেটে দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। আহত হ্যাপীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা