,

সৌদিগামীদের যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে টিকিট দিচ্ছে বিমান

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদিপ্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ কম তাদেরকে আগে টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ। সৌদি এয়ারলাইনস টোকেন অনুযায়ী সৌদিপ্রবাসীদের টিকিট রি-ইস্যু করছে।

শনিবারও সকাল থেকে গত কয়েক দিনের মতো সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের প্রত্যাশায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে মানুষের ভিড় দেখা যায়।

সকাল ১০টা থেকে মতিঝিলে বিমান ও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসের কার্যালয় থেকে টিকিট দেওয়া শুরু হয়। তবে টিকিটের প্রত্যাশায় ভোর থেকেই এই দুই বিমান সংস্থার কার্যালয়ে ভিড় করেন সৌদিপ্রবাসী।

এদিন ২৬ ও ২৭ সেপ্টেম্বরের রিয়াদ রুটের রিটার্ন টিকিটধারীদের টিকিট দেওয়া হয়। তবে এর বাইরেও অন্যান্য তারিখের টিকিটধারীরাও বিমান কার্যালয়ে ভিড় করেন। দুপুরে হাত মাইকে ঘোষণা করা হয় যে, যাদের ভিসার মেয়াদ দুদিন আছে, তাদের রোববার টিকিট দেওয়া হবে।

তবে বিমানের টিকিট নিতে দীর্ঘ লাইন থাকলেও কোনো ধরনের বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য