,

প্রিয়াঙ্কার আত্মজীবনী অ্যামাজনে সর্বাধিক বিক্রির তালিকায়

news-image

বিনোদন ডেস্ক : প্রায় সময়ই নানাকারণে আলোচনা ও সমালোচনার শিয়াক্র হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার এই অভিনেত্রী নিজেকে নতুন পরিচয়ে নিয়ে এলেন। আত্মজীবনী লিখেছেন তিনি। তার বইয়ের নাম ‘আনফিনিশড’। মজার বিষয় হলো, বইটি প্রকাশের আগেই সর্বাধিক বিক্রির অর্ডার এসেছে।

জানা গেছে, প্রিয়াঙ্কার আত্মজীবনী প্রকাশ হবে আগামী বছরের জানুয়ারিতে। আর আজ এ অভিনেত্রী জানিয়েছেন, প্রি-অর্ডারের ১২ ঘণ্টায় তার বইটি অ্যামাজনে সেরা বিক্রি বইয়ের তালিকায় স্থান পেয়েছে।

এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা এ কথা জানান। সেখানে তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ ঘণ্টারও কম সময়ে আমাদের এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি বইটি পছন্দ হবে সবার।’

প্রিয়াঙ্কার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যানডম হাউস। বইটিতে প্রিয়াঙ্কার ‘মিস ইন্ডিয়া’ হওয়ার গল্প, বলিউডের দীর্ঘ ক্যারিয়ার ও হলিউড যাত্রার গল্প উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য