,

বেফাকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নতুন চেয়ারম্যান হিসেবে যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বোর্ডের সদস্যরা লিখিতভাবে মতামত প্রদান করেন। বেফাকের কর্মকর্তা মাওলানা মুসলেহ উদ্দিন রাজু এ তথ্য জানান।

মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেন, মজলিসে আমেলার সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।

বেফাকের সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেফাকের সদস্যরা লিখিত মতামত প্রদান করেন। বিকাল ৩টায় এ প্রতিবেদন লেখার সময় মতামত প্রদানের কার্যক্রমে বিরতি চলছে। পরবর্তীতে মহাসচিব পদের জন্য লিখিত মতামত পেশ করবেন বেফাকের সদস্যরা।

উল্লেখ্য, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সরকারপন্থী হিসেবে কওমি ঘরানায় পরিচিত। তিনি মজলিসে দাওয়াতুল হক নামে একটি আধ্যাত্মিক সংগঠনের আমির। গত ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুতে বেফাকের চেয়ারম্যান পদটি শূন্য হয়। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য