,

করোনামুক্ত বাইডেন ও মাইক পেন্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হলেও নির্বাচনে তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ভাইরাস সংক্রমিত হননি। ট্রাম্পের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রীরও করোনাভাইস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। খবর বিবিসির।

ট্রাম্প আক্রান্ত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী জো বাইডেনও আক্রান্ত কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিশেষ করে গত মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে থাকায় বাইডেন আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ ছিল।

এ উদ্বেগের কারণে শুক্রবার সকালেই বাইডেনের পাশাপাশি তার স্ত্রীরও করোনাভাইরাস পরীক্ষা করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন তাদের চিকিৎসকরা। এরপর বাইডেন জানান, তাদের দুইজনেরই পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

পেন্সের প্রেস সেক্রেটারি এক টুইটে বলেছেন, ভাইস প্রেসিডেন্ট ভাল আছেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য