,

দেড়শ নারীর গর্ভে জন্ম নিয়েছে তার সন্তান

news-image

অনলাইন ডেস্ক : এরই মধ্যে তিনি একশ ৫০ জন সন্তানের জন্মদাতা। চলতি বছর শেষ হওয়ার আগে আরো ১০ শিশু জন্ম নেবে তার। চোখ কপালে ওঠার মতোই পরিসংখ্যান।

তিনি আসলে স্পার্ম ডোনার। আর্জেন্টিনার ভারমোন্টের জো নামের এই ব্যক্তি স্পার্ম ডোনেট করে বহু নিঃসন্তান দম্পতির কোল ভরিয়ে দিয়েছেন।

৪৯ বছর বয়েসেই তিনি দেড়শ সন্তানের বাবা হয়ে গেছেন। আর্জেন্টিনায় লকডাউনের জন্য আটকে গেলেও সেখানে স্পার্ম ডোনেটের কাজ চালিয়ে গেছেন জো। এরপর তিনি ফিরছেন লন্ডনে। সেখানেও স্পার্ম ডোনেশনের বিশেষ কাজ রয়েছে। পাঁচ নারীর সঙ্গে দেখা করার অ্যাসাইনমেন্ট নিয়েছেন তিনি।

জো জানান, তার দেড়শ সন্তান রয়েছে। এখনো পাঁচজন নারীর গর্ভে তার সন্তান। করোনাভাইরাসের জেরে বিশ্বব্যাপী লকডাউনে তার যে কিছু যায় আসেনি, তা বলাই বাহুল্য। বরং লকডাউনে তার কাজের চাপ আরো বেড়েছিল বলে জানান জো।

জো বলেন, খুব ভালো লাগে দেখতে যখন একটি শিশু জন্ম নেয়। সন্তানদের মধ্যে অনেকেই তারই মতো দেখতে বলে উল্লেখ করেন তিনি। নিঃসন্তান দম্পতিদের কোলে সন্তান তুলে দেওয়ার মতো কাজ কয়জন করেন, তাই নিজের পেশা, নিজের কাজ নিয়ে বেশ খুশি তিনি।

জো বলেন, মার্চ মাস থেকেই কাজের চাহিদা বেড়েছে। কৃত্রিমভাবে স্পার্ম ডোনেট করা ছাড়াও যৌন সম্পর্কের মাধ্যমেও তিনি নিঃসন্তান দম্পতিদের সন্তান দেন। তিনি বলেন, পৃথিবীতে তার সন্তানরা ছড়িয়ে রয়েছে। ২০০৮ সাল থেকে এই কাজ করছেন জো।

নিজের পেশাকে গর্বের বলে জানান তিনি। ৯০ বছর বয়সেও স্পার্ম ডোনেট করার স্বপ্ন দেখেন জো। প্রতি বছর ১০টি শিশুর জন্ম দেওয়া তার লক্ষ্য। তিনি বলেন, আড়াই হাজারের বেশি সন্তানের জন্ম দেবেন না তিনি। তবে মানুষের হয়ে যতদিন পারবেন, কাজ করে যাবেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি