,

কাল থেকে সীমিত আকারে শুরু ওমরাহ

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সীমিত পরিসরে ফের শুরু হতে যাচ্ছে ওমরাহ।

ওমরাহ চালুর তিন ধাপবিশিষ্ট পরিকল্পনার প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন। এ ছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববী নিবন্ধিত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এরই মধ্যে করোনা রোধে পবিত্র দুই মসজিদে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিন ধাপের প্রথম ধাপ আগামীকাল ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এক হাজার করে ছয়টি দলে মোট ছয় হাজার লোক ওমরাহে অংশগ্রহণ করতে পারবেন। ১৮ অক্টোরব দ্বিতীয় ধাপে প্রতিদিন ১৫ হাজার লোক অংশগ্রহণ করতে পারবেন। ১ নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার লোক অংশ নিতে পারবেন। তৃতীয় ধাপে বিশ্বের সব সুনির্দিষ্ট দেশের মুসলিমরা অংশগ্রহণের সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চতুর্থ ধাপে ওমরাহ ও পবিত্র দুই মসজিদ স্বাভাবিক হবে।

ওমরাহে অংশগ্রহণের জন্য ‘ইতিমারনা’ অ্যাপের সাহায্যে নিবন্ধন করতে হয়। গত ২৭ সেপ্টেম্বর অ্যাপটি চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে এক লক্ষ ৮০ হাজার ৪১ জনের নিবন্ধন সম্পন্ন হয়। প্রথম ধাপে প্রতিটি দল ওমরাহের জন্য তিন ঘণ্টা সময় পাবে। তাওয়াফের সময় ওমরাহ পালনকারীদের নিয়ে চলার জন্য ১৬ জন দলনেতা থাকবেন। পবিত্র কাবা মসজিদে থাকা সব টয়লেট প্রতিদিন ছয়বার ধৌত করা হবে ও জীবাণুমুক্ত করা হবে। তা ছাড়া কার্পেট, হুইলচেয়ারসহ অন্য জিনিসপত্র নিয়মিত জীবাণুমুক্ত করা হবে।
সূত্র : সৌদি গেজেট

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য