,

করোনার টিকা তৈরিতে ৫ লাখ হাঙরের প্রাণ যাবে

news-image

অনলাইন ডেস্ক : করোনার কার্যকর ভ্যাকসিন বা টিকা উদ্ভাবনে গবেষণা চলছে বিভিন্ন দেশে। একে বলা হচ্ছে, ‘ফাস্ট-ট্র্যাক’ গবেষণা। এই টিকার জন্য হয়তো মরতে হবে পাঁচ লাখ হাঙরকে! বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সামুদ্রিক প্রাণী রক্ষাকারী সংগঠন ‘শার্ক অ্যালাইস’।

তাদের বক্তব্য, মানুষের প্রাণ বাঁচাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে হুড়োহুড়ি করে পরীক্ষা চলছে; তাতে হয়তো পাঁচ লাখ হাঙরকে মৃত্যুদণ্ড পেতে হবে। কিন্তু টিকা তৈরিতে হাঙরকে কেন মরতে হবে? এর উত্তর হলো- বেশির ভাগ ভ্যাকসিন বা টিকায় ‘অ্যাজুভ্যান্ট’ লাগে। এটি একটি ফার্মাকোলজিক্যাল এজেন্ট, যা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ উপাদানটি মেলে হাঙরের লিভারে। ভ্যাকসিনের দ্রুত ও কার্যকরী প্রভাব পেতে উপাদানটি জরুরি। অতএব ব্যাপক গবেষণা এবং টিকা তৈরির জন্য হাঙর নিধন জরুরি হয়ে পড়েছে।

সব ভ্যাকসিনেই বিভিন্ন অ্যাজুভ্যান্ট ব্যবহার করা হয়। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন তৈরিতে লাগে ‘স্কুইলিন অয়েল’। কভিড-১৯-এর প্রতিষেধক তৈরিতেও এটি ব্যবহার করা হচ্ছে। হাঙর ছাড়াও আরও বেশ কিছু প্রাণীর লিভারে থাকে এই তেল। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে হাঙরের লিভার অয়েলই নেওয়া হয়।

ওই সামুদ্রিক প্রাণী রক্ষাকারী সংগঠনটি দাবি করেছে, শুধু যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন তৈরি করতেই অন্তত ২১ হাজার হাঙরকে মারতে হবে। গাছ থেকেও ‘স্কুইলিন অয়েল’ পাওয়া যায়। সংস্থাটির দাবি, হাঙর না মেরে যেন গাছ থেকে পাওয়া স্কুইলিন অয়েল ব্যবহার করা হয়। এতে পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি হবে না। সূত্র :আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা