শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়েই উঠে এসেছে বলিউডের সঙ্গে মাদকের ‘সুসম্পর্কের’ কথা। এরই মধ্যে মাদক মামালায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই মামালায় উঠে এল নতুন তথ্য।

জিনিউজ জানিয়েছে, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এ ঘটনায় বিপদ আরও বাড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে।

এদিকে এর আগে এনসিবির পক্ষে বলা হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখনও পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার সকালেই মাদকের সঙ্গে মাদকের যোগ নিয়ে একটি বড় খবর প্রকাশ্যে আসে।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিবির তদন্তে বলিউডে মাদকের সঙ্গে জড়িত আরও একটি বড় নাম উঠে এসেছে। বলিউডের এই মাদকচক্রের মূলহোতা সাবেক এক সুপার মডেল ও অভিনেতা। তার ইশারাতেই মাদক চক্র চলে বলিউডে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ