,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে রামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

শফিকুল উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের জহির মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শফিকুর রহমানের মোটরসাইকেলকে চাপা দেয়। শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বেসরকারি সংস্থা আশায় কর্মরত ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সন্ধ্যায় সাঁড়ে ছয়টার দিকে বিজয়নগরের রামপুর নামক স্হানে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুরে স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য