,

হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর গ্রামে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসা পর পারভিন আক্তার (২৪) নামে এই নারী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান।

পারভিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। এই তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, গত ১৮ সেপ্টেম্বর তার স্বামী নূর ইসলাম তাকে পিটিয়ে চার হাত-পা ভেঙে দেন। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা করেন পারভিনের বাবা। সেই মামলায় নূর ইসলাম গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

রহিমানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নূ জানান, নূর ইসলাম তার স্ত্রীকে ঘরের দরজা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করে লোহার রড দিয়ে পেটান। এতে তার দুই হাত ও দুই পা ভেঙে যায়। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে পারভিনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও থানার ওসির ব্যবস্থাপনায় পারভিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারভিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য