,

রাজকীয় বিয়ে ডিপজলের ছেলের, রেডিসনে বাসর

news-image

বিনোদন প্রতিবেদক : রাজকীয় আমেজে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ঢালিউডের খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে।

বুধবার রাতে মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া।

জানা গেছে, এ বিয়ের কাবিন হয়েছে কোটি টাকা দেনমোহরে। অমি-তাসফিয়ার বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। তাদের সবাই সেজেছিলেন রাজকীয় পোশাকে৷ উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর পারিবারিক আনন্দ-উল্লাসে অনুষ্ঠিত হয় ডিপজলের ছেলের গায়ে হলুদ। অনুষ্ঠানে ছিল খাবারের বাহারি আয়োজন। ফুচকা, চিপস ও কফি কর্নারের পাশাপাশি অতিথিদের জন্য নৈশভোজে ছিলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার।

আমন্ত্রিত অতিথি তারকারা জানিয়েছেন, ডিপজলের ছেলের বিয়েতে অংশ নেয়া ছিলো দারুণ উপভোগের। সেখানে করোনার জন্য সচেতনতার দিকটিও গুরুত্ব দেয়া হয়েছিলো।

এর আগে ২৮ সেপ্টেম্বর কনে কাজী তাসফিয়ার মিরপুরের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। কনের বাবা প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য