,

বাসাইলে বন্যার পানিতে ভেঙে গেল কালভার্ট, ৩০ গ্রামের মানুষ ভোগান্তিতে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে তিন উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাসাইল পৌর শহরের দক্ষিণপাড়া গারামাড়া বিল সংলগ্ন বাসাইল-নাটিয়াপাড়া সড়কে অবস্থিত কালভার্টটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, উপজেলার সর্বত্রই পুনরায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বিভিন্ন এলাকার সড়ক ডুবে যাচ্ছে। কোথাও কোথাও পানির স্রোতে বাঁশের তৈরি সাঁকোগুলোও ভেসে যাচ্ছে। গাড়ামাড়া বিলে পানি বৃদ্ধির কারণে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের ওই কালভার্টের নিচ দিয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সকালে এটি হঠাৎ করে ভেঙে যায়।

এই সড়ক দিয়ে বাসাইল উপজেলার আদাজান, কাঞ্চনপুর, বিলপাড়া, বালিনা, ভোরপাড়া, হাবলা, মির্জাপুর উপজেলার কুর্নী, ফতেপুর, পাটখাগুড়ী, মহেড়া, ভাতকুড়া, আদাবাড়ি এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া, বর্নীসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ যাতায়াত করতো। কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে এসব এলাকার মানুষের বাসাইল সদরের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

বাসাইলের মাখন সুপার মার্কেটের প্রিন্স ট্রেইলার্সের মালিক সোলায়মান মিয়া বলেন, এই রাস্তায় বাসাইলের বড় ব্যবসায়ীরা ঢাকা থেকে মালামাল আনা-নেয়া করেন। কালভার্টটি ভেঙে যাওয়ায় আমাদের সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে। অতিদ্রুত আমরা এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি করছি।

এ প্রসঙ্গে বাসাইল উপজেলা প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ১৯৯৫ সালে এলজিইডি পাঁচ লাখ টাকা ব্যয়ে সাড়ে চার মিটারের এই কালভার্টটি নির্মাণ করে। আগেই এই কালভার্টটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পানি বৃদ্ধির ফলে আর প্রবল স্রোতের কারণে এবার এটি ভেঙে গেছে। আমরা ওই এলাকা পরিদর্শন করেছি। এখানে ২০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য