,

“চ্যানেল আই” এর ২২ বছরে পদার্পণ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল “চ্যানেল আই” এর ২২ বছরে পদার্পণ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে “আমার চ্যানেল আই দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া” এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক খ,আ,ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনজুরুল আলম। অনুষ্ঠানে বক্তরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠানটি দেশ ও সমাজের কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠানটির জন্মদিন পালন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মনির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য