,

সুখবর দিলেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দুবাইতে হবু বর রনি রিয়াদ রশিদকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। সেখানে বিলাসবহুল ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন এ নায়িকা। সেখান থেকেই এবার পটাকার পর তার নতুন গানের সুখবর দিলেন।

নতুন গানের খবর জানিয়ে ফারিয়া তার ফেসবুক ও ইনস্টাগ্রামে বুধবার লিখেছেন, ‘শিগগিরই আসছে নতুন গান।’

পরে গানটি কবে আসবে তার বিস্তারিত খবর জানিয়ে দিলেন। জানালেন, তার পরের গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটি ভিডিওসহ আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

ফারিয়া আরও জানালেন, গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীত করেছেন মাস্টার ডি নিজেই।

বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

আপাতত কোন ছবির শুটিং নেই ফারিয়ার। তাই শুটিংয়ের তাড়াও নেই। কিছুদিন ইচ্ছেমতো ঘুরাঘুরি করতেই দুবাইতে উড়ে গিয়েছেন এ নায়িকা। ঢাকায় ফিরবেন ৩ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য