,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকে নৈশপ্রহরীকে হত্যার  ঘটনায় রহস্য উদঘাটন 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভেতর থেকে রাজেশ বিশ্বাস (২৩) নামের নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রাথমিক ভাবে ক্রাইম সিন পর্যালোচনা করি।

এসময় হত্যাকারী একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল নিয়ে যায়৷ চারজনকে সনাক্ত করে গোপন
সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। এরমধ্যে প্রধান হোতা সিনিয়র জুডিশিয়াল আদালতে জামাল হোসেন ওরফে মাসুদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দিয়েছে৷ আটক মাসুদ জানায় ঘটনার সাথে ৪জন ছাড়াও আরও অনেকেরই নাম প্রকাশ করেছে। তিনি বলেন, হত্যাকারীরা ব্যাংকের টাকা লুটপাট করতে পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার
আগে হত্যাকারীরা ব্যাংকের আশপাশ এলাকা র‍্যাকি করে।

একটি জানালা প্রায় অরক্ষিত ছিল। জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ৪জন ঢুকে, একজন বাইরে পাহারারত থাকেন। ব্যাংকে ঢুকার পর কিছু সময় অবস্থান করার পর তারা সিসি ক্যামেরা অচল করে দেন।

এরপর ব্যাংকের ভেতরে রাজেশ বিশ্বাসকে তাদের হাতে থাকা শাবল ও র‍্যাঞ্জ দিয়ে উপর্যুপরি
আঘাত করে হত্যা করে। এই ঘটনায় পুলিশ জামাল হোসেন ওরফে মাসুদ (২৪), জামিল (২৮), মাসুম কবির (৩৮) ও সাদ্দাম হোসেন (২৭) নামের চারজনকে গ্রেফতার করেছে। সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিস উদ্দিন,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর) মকবুল হোসাইন, সহকারী
পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সরাইল)
আনিছুর রহমান সহ ডিআইও-১ সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।

উল্লেখঃ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আশুগঞ্জে ব্যাংকটির শাখা থেকে তার হাত, পা ও মুখ বাঁধা মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার ক্ষিরোদ বিশ্বাসের ছেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য