,

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ৬ নাম্বার আসামি মাসুম ৫ দিনের রিমান্ডে

news-image

সিলেট প্রতিনিধি : এমসি কলেজের ছাত্রাবাসের গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মাহফুজুর রহমান মাসুমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রানীল ভট্টাচার্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামির পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য