,

কিছুক্ষণের মধ্যেই রায়, উদ্বিগ্ন মিন্নি

news-image

অনলাইন ডেস্ক : বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। এরই মধ্যে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। বেলা ১১টা ৪০ মিনিটে র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে আসামিদের আদালতে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই মামলার রায় পড়া শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে, বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারকক্ষের সামনের বারান্দায় চেয়ারে বসে আছেন মো. শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। সঙ্গে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নিকে কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছে।

এর আগে, জামিনে থাকা মিন্নি সকাল ৮টা ৫০ মিনিটে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে হাজির হন। আদালতে পৌঁছেছেন রিফাত শরীফের পরিবারও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য