,

পুতিনের ‘পোষা কুকুর’ ট্রাম্প, বললেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসছে ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন কেন্দ্র করে শুরু হয়েছে দুই প্রতিদ্ব্ন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে বিতর্ক।

স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) দেশটির ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

দেড় ঘণ্টা ধরে চলা এই বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তিনি ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলেছেন। খবর এএফপির।
করোনাভাইরাস, বৈদেশিক নীতিসহ বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থী কথার বাক্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনকে বাড়তি সুবিধা দিতেই গণমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

ট্রাম্পের আয়কর ফাঁকি দেওয়া নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের পর এ বিতর্ক অনুষ্ঠিত হওয়ায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।

আয়কর ফাঁকি দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের জবাবে ট্রাম্প দাবি করেন, তিনি কয়েক মিলিয়ন ডলার ট্যাক্স পরিশোধ করেছেন।

অন্যদিকে বাইডেন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে অধিক প্রাণহানি হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কয়েক কোটি মানুষ ট্রাম্প এবং বাইডেনের মধ্যকার বিতর্ক উপভোগ করেন।

দুই প্রার্থীর বিতর্কে গঠনমূলক আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণই প্রাধান্য পেয়েছে। বিভিন্ন ইস্যুতে একে অপরকে ছেড়ে কথা বলেননি তারা।

ছেড়ে কথা বলেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও। তিনি বাইডেনকে চালাকি না করার পরামর্শ দেন। সেই সঙ্গে মাস্ক পড়া নিয়ে নাটক করতে বারণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য