,

বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে চুক্তি স্বাক্ষর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার সকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিমান চলাচলে আর কোনো বাধা থাকলো না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

বন্ধ হয়ে যাওয়া ঢাকা নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালুর প্রত্যাশা আগে থেকেই করছিলেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তারা বলছিলেন, টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করতে পারলেই এ রুট আবার চালুর সম্ভাবনা রয়েছে।

ড্রিমলাইনার ‘আকাশবীণা’ প্রথমবারের মতো শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী বলেছিলেন, নতুন প্রজন্মের উড়োজাহাজ বিমানের সার্বিক পরিবর্তন আনবে। সেবার মান বাড়বে।

তিনি আরও বলেছিলেন, আর সুষ্ঠু বাণিজ্যিক পরিকল্পনার অংশ হিসেবে শাহজালালের ক্যাটাগরি পরিবর্তন হলেই আমরা প্রথমে টরেন্টো ও নিউইয়র্ক রুটে সেবা চালু করবো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য