,

জরুরি ভিত্তিতে করোনার টিকা কিনতে বাংলাদেশকে ২৫ কোটি অনুদান দেবে এডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : জরুরি ভিত্তিতে করোনার টিকাসহ চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশকে ২৫ কোটি ৫০ লাখ টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।

মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা এ অনুদান দিতে পেরে খুবই আনন্দিত। অনুদান দিয়ে করোনার টিকা কেনা হবে, যার এখনও উন্নয়ন চলছে। বাংলাদেশ সরকার চাইছে দেশের জনগণের জন্য শুরুতেই এ টিকা পেতে। বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। ফলে অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চলছে।’
উল্লেখ্য, বাংলাদেশে করোনা সঙ্কট মোকাবিলায় এ পর্যন্ত ৬০ কোটি ৩৫ লাখ ডলারের বেশি দিয়েছে এডিবি। এর মধ্যে গত ৭ মে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নানা ধরনের ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য