,

রিফাত হত্যা মামলার রায় আজ : বাদীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হবে আজ বুধবার। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে নিহত রিফাতের বাবার নিরাপত্তায় দুজন পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় আনা হয়েছে রিফাতের বাড়িও।

পুলিশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ। তিনি বলেন, ‘সার্বক্ষণিক নিরাপত্তায় বরগুনা জেলা পুলিশের দুজন অস্ত্রধারী সদস্য আমার সঙ্গে থাকছেন।

এ ছাড়া বাড়িতে পুলিশ সদস্যরা ডিউটি করবেন।’ পুলিশ মোতায়েনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘রায়কে কেন্দ্র করে আমাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। সার্বক্ষণিক আমাদের সঙ্গে পুলিশ থাকায় আমাদের সে শঙ্কা দূর হয়েছে।’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, রিফাতের বাবা ও তাঁর পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রিফাতের বাবার নিরাপত্তায় সার্বক্ষণিক দুজন গানম্যান তাঁর সঙ্গে থাকবেন।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরদিন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী আয়শাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য