,

আশুগঞ্জে তুচ্ছ ঘটনায় জের ধরে দু’পক্ষের সংর্ঘষে নিহত ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লালপুরের লামাবায়েক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার লালপুরের লামাবায়েক গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান (২২) ও সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসি সূএে জানা যায়, সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেওয়ার সময় লামাবায়েক গ্রামের বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বাচ্চু মিয়ার বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এসময় আলী আজম দুলালকে চর-থাপ্পড় মারেন। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় প্রতিপক্ষের হামলায় বাচ্চু মিয়ার বাড়ির মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য