,

ডিপজলের সাভারের বাড়িতে জয়া আহসান!

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৭ সালের জানুয়ারিতে শুরু হয় জয়া আহসান অভিনীত ভিন্ন ভাবনার চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এর শুটিং। এরমধ্যে কয়েক ধাপে হয়েছে শুটিং, প্রকাশ হয়েছে টিজার, মারা গেছেন এর অন্যতম শিল্পী হুমায়ুন সাধু। তবু রহস্যজনক কারণে শেষ হচ্ছিলো না ছবিটির শুটিং।

বিষয়টি নিয়ে এর প্রধান অভিনেতা জয়া আহসানও ছিলেন খানিক অন্ধকারে। তবে লকডাউন পেরিয়ে সে অন্ধকার কেটে গেলো। নির্মাতা মাহমুদ দিদার জানালেন, অবশেষে শেষ করতে পেরেছেন ছবিটির শুটিং।

এরজন্য তাদের যেতে হলো অভিনেতা-প্রযোজক ডিপজলের সাভারের বাড়িতে। কারণ, সেখানেই আয়োজন করা হয়েছে ছবিটির শেষ দুদিনের শুটিং।

চলতি মাসের শেষ সপ্তাহে জয়া আহসান চলে যাচ্ছেন কলকাতায়। টানা ব্যস্ত হবেন জমে থাকা টলিউডের সিনেমায়। তার আগেই দেশীয় ছবি ‘বিউটি সার্কাস’র জন্য লকডাউনের পর প্রথম ঢাকার বাইরে গেলেন এই অভিনেত্রী।

গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ডিপজলের বাড়িতে আয়োজিত শুটিংয়ে অংশ নেন জয়া আহসান।

নির্মাতা মাহমুদ দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জয়া আপার শুটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। তার দৃশ্যধারণের মাধ্যমে ছবিটির শুটিং পুরোপুরি শেষ হলো। সিনেমার আগের সব কাজ অনেক আগেই শেষ। এখন সম্পাদনার জন্য এই দুদিনের ফুটেজ পাঠাবো। তাহলে ছবিটির কাজ একেবারে শেষ হবে।’

এ নির্মাতা আগামী দুই মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান। এরপর ছবিটি মুক্তির তারিখ ঠিক করবেন।
সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প এটি। দল আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার কাহিনি ফুটে উঠবে চলচ্চিত্রটিতে।

এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, অকাল প্রয়াত হুমায়ুন সাধুসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য