,

দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি।

তিনি মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
তিনি বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে। তারা মূলত সাম্প্রদায়িক চেতনা লালন করে। তাদের অপতৎপরতা সফল হবে না।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সব সদস্য সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক, সরকারপ্রধান হয়েও অতিসাধারণ জীবনযাপন শেখ হাসিনাকে করে তুলেছে অসাধারণ একজন।

শেখ হাসিনা সরকারপ্রধান হয়েও সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারপ্রধানের সন্তান বলে তারা কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেননি হাওয়া ভবন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কেএম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এদিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী পোশাক বিতরণ করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, করোনাকালে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা স্মরণীয়।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ জমাকৃত কমিটি দলীয় সভাপতির সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য