,

তারানা হালিমসহ ৫ জনের মামলা খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসিকুজ্জামানের আদালতে মামলার গ্রহণের বিষয় শুনানি হয়। মামলা গ্রহণের মতো কোন উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দেন।
আদালতের পেশকার জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারি জজ আদালতে মামলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানিরর জন্য এদিন ধার্য করেন আদালত।

মামলার অন্য বিবাদিরা হলেন, অভিনেতা সাজু খাদেম, নাট্যকার মান্নান হীরা, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি নাটক ‘ইনডেমনিটি’ দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয়। এতে ১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।

ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নিজস্ব অর্থায়নে মঞ্চ নাটকটি নির্মাণ করা হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেন মান্নান হীরা।

৪৩ মিনিটের নাটকটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু ও চিত্রনায়ক রিয়াজসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য