,

সিঙ্গাপুরে নেয়া হয়েছে ফারুককে

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হওয়ায় ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে। সেখানের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে তার।

অভিনেতার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক। সেখানে কিছু পরীক্ষার পর এই নায়কের রক্তে টিবি ধরা পড়েছে। বর্তমানে সে অনুযায়ীই চিকিৎসা চলছে। নায়ক ফারুক নিজেই এ কথা জানান।

মাউন্ট এলিজাবেথ হাতপাতালে ভর্তির পর থেকেই ফারুক ও তার স্ত্রী ফারহানা ফারুক করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে চলে যান। ফলে পাশাপাশি রুমে থেকেও দুজনের মধ্যে দেখা হতো না। তাদের কথা হতো ফোন ও ভিডিও কলে। অবশেষে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে হাসপাতালের নিয়ম মেনে স্ত্রীর দেখা পেলেন ফারুক।

ফারুক বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের ২৮-২৯ বছরে এই প্রথম আমরা এতদিন আলাদা থাকলাম। পাশাপাশি রুমে আছি কিন্তু কাছাকাছি নয়। আমার শরীর নিয়েও সে চিন্তিত ছিল। যাক, অবশেষে কোয়ারেন্টাইন পর্ব শেষ হলো এটাই স্বস্তি।

চিকিৎসা কেমন চলছে জানতে চাইলে নায়ক ফারুক বলেন, বেশ ভালোই আলহামদুলিল্লাহ। বেশকিছু টেস্ট করা হয়েছে। যে সমস্যাটা ছিল রোগ ধরা পড়ছিল না। সেটা এবার জানা গেছে। আমার রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানে ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে আমার চিকিৎসা চলছে।

তিনি জানান, আগামী চার সপ্তাহ অবজারভেশনে থাকতে হবে। এসময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য