,

রাসেলের ক্ষতিপূরণ রায় বৃহস্পতিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গ্রিনলাইন পরিবহনের বাসের ধাক্কায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারের ক্ষতিপূরণ বিষয়ে রুল ও রিটের ওপর রায়ের জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রায়ের এ সময় নির্ধারণ করেন।

রাসেল সরকারের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়ে করা রিটটি রায়ের জন্য ছিল ৫ নম্বর ক্রমিকে। আদালত রায়ের জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন।

২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস চাপা দিলে পা হারান রাসেল। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী উম্মে কুলসুম রিট করেন।

একই বছরের ১৪ মে হাইকোর্টের দেয়া রুলে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

গত ৫ মার্চ রুলের ওপর শুনানি শেষ হয়। সেদিন আদালত ১৫ এপ্রিল রায়ের জন্য দিন রাখেন।

তবে করোনা মহামারীর কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আদালতে ছুটি চলে।

পরে হাইকোর্টের দ্বৈত বেঞ্চটি পুনর্গঠন করা হয় ও বিচারিক এখতিয়ার পরিবর্তন করা হয়। ফলে আর রায় হয়নি।

পরে প্রধান বিচারপতি দ্বৈত বেঞ্চটি গঠন করে দেন। এই বেঞ্চ বৃহস্পতিবার আলোচিত মামলার রায় দেবেন।

পা হারানো রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী এলাকার বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য