,

দেশে করোনায় মৃত্যু আরও ২৬, আক্রান্ত ১৪৮৮

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২১৯ জনে।

এছাড়া গত একদিনে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪৮৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য