,

 নবীনগরে অন্তঃসত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

news-image
 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর থেকে নাসরিন আক্তার (২২) নামে এক অন্তঃসত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।
নিহত নাসরিন জেলার সদর উপজেলার নাটাই ইউপির পয়াগ গাছতলা গ্রামের ওসমান মিয়ার মেয়ে। নিহতের পরিবারের লোকজন জানায়, গত ৩ বছর আগে নবীনগর উপজেলার শিবপুর খায়ের বাড়ির মোঃ আবুল খায়েরের ছেলে আতিকুর রহমান (২৭) এর সাথে বিয়ে হয় নাসরিনের। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন চালিয়ে আসছিল।
বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। গত
কিছুদিন আগেও আতিকুর তার স্ত্রীর কাছে ১০ হাজার টাকা দাবী করে। গতকাল সোমবার সন্ধ্যায় নাসরিনের শ্বশুড় বাড়ি থেকে খবর আসে সে ফাঁসিতে ঝুলেছে। গৃবধূর পরিবারের অভিযোগ নাসরিনকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবী জানান। এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, পারিবারিক কলহের
কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানাযাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য