,

এমসি কলেজে গণধর্ষণ : আসামি মাসুমও গ্রেফতার

news-image

সিলেট ব্যুরো : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৬নং আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ।

সোমবার রাত ১২টায় সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকার মাহফুজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা।

এ নিয়ে মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় ৫ আসামিসহ ৭ জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জপুলিশ ও র‌্যাব।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন যুগান্তরকে জানান, আসামি মাহফুজুর রহমানকে মঙ্গলবার সকালে এসএমপির নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য