,

ফের ভাইরাল করণের দেয়া সেই পার্টির বিতর্কিত ভিডিও

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর তদন্তে একে একে উঠে এসেছে বলিউডের প্রধান সারির অভিনয়শিল্পীদের নাম। রিয়া চক্রবর্তী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। জিজ্ঞাবাসাবাদ করা হয়েছে দীপিকা পাড়ুকোন ও তার ম্যানেজার কারিশমা, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে। বলিউডের আরও অর্ধশত অভিনয়শিল্পীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মাদককাণ্ডে। এরইমধ্যে দীপিকা-সারা-শ্রদ্ধার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদককাণ্ডে বড় বড় তারকার নাম জড়িয়ে পড়ার পর বলিউড নির্মাতা করণ জোহরের দেওয়া একটি পার্টির ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে। বলিউডে ‘পার্টিম্যান’ হিসেবেও রয়েছে করণের খ্যাতি। প্রায়ই নানা উপলক্ষ্যে পার্টি দেন করণ। আর এতে দাওয়াত পান তার পছন্দের বলিউড তারকারা। ভাইরাল হওয়া সেই পার্টির ভিডিওতে দেখা গেছে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও তার স্ত্রী, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা, মালাইকা আরোরা ও তার প্রেমিক অর্জুনসহ বেশ কয়েকজনকে। ভিডিওতে সবার হাবভাব দেখে অনেকের ধারণা, পার্টিতে নেশায় বুঁদ হয়ে ছিলেন তারা। ঢুলু ঢুলু চোখ ছিল সবার।

বলিউডের সম্ভাবনাময় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডে কোণঠাসা হয়ে পড়েছেন করণ। তার বিরুদ্ধে স্বজনপ্রীতির পুরনো অভিযোগ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি মাদকাসক্ত এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্প্রতি দীর্ঘ বিবৃতি দিয়েছে করণ অবশ্য জানিয়েছেন, তিনি জীবনেও মাদক গ্রহণ করেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য