,

শাহজালালের প্রবেশমুখে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৪৯ বছর পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে। আগামী ১ অক্টোবর এই ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে বিমানপথে বাংলাদেশে প্রবেশকারী এবং বাংলাদেশ থেকে বাইরে যাওয়া দেশি-বিদেশি নাগরিকরা দেখতে পাবেন বাংলাদেশের স্থপতিকে। জানতে পারবেন বঙ্গবন্ধু সম্পর্কে। যার হাত ধরে এবং বলিষ্ট নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। বিমানবন্দর ব্যবহার করে যাতায়াতকারীরা এবং নতুন প্রজন্মও জানতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্রে জানা গেছে, মুজিব জন্মশতবার্ষিকীতে সিএএবির চেয়ারম্যানের উদ্যোগে প্রথমবারের মতো দেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাবটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর ম্যুরালের নকশা তৈরি এবং নির্মাণ কাজ শুরু হয়। সূত্রে জানা গেছে, বিমানবন্দর সড়কের গোলচত্বর থেকে বাম দিকে বিমানবন্দরে ঢুকতেই মাত্র কয়েকগজ ভিতরে বিমানবন্দরের মূল গোলচত্বরে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে জাতির পিতার ম্যুরাল।

সিএএবির প্রধান প্রকৌশলী আবদুল মালেক জানিয়েছেন, ম্যুরালটির সার্কেল হচ্ছে ৩০ ফুট বাই ৪৩ ফুট। মূল ডায়ামিটার হচ্ছে ২৫ ফুট, যার ওপর স্থাপন করা হয়েছে ম্যুরাল। দৃষ্টিনন্দন এই ম্যুরালটি মাটি থেকে ১৪ ফুট উঁচু। বিমানবন্দরে প্রবেশ এবং বের হওয়ার পথে দুই দিক থেকে দেখা যাবে বঙ্গবন্ধুর ম্যুরাল। এটির নকশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ওরিয়েন্টাল আর্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল আজিজ। এই ম্যুরালের নকশা করার জন্য সিএএবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে নকশাবিদকে।

সিএএবি সূত্রে আরও জানা গেছে, ম্যুরালটির দুই পাশে বঙ্গবন্ধুর দুই ধরনের ছবি ব্যবহার করা হয়েছে। একপাশে রয়েছে মুজিব কোট পরিহিত বঙ্গবন্ধুর একটি ছবি, যাতে বঙ্গবন্ধুর চোখে চশমা নেই। ম্যুরালের অপরপাশে ব্যবহার করা হয়েছে চাদর গায়ে বঙ্গবন্ধুর আরেকটি ছবি, যেটিতে বঙ্গবন্ধুর চোখে চশমা রয়েছে। ম্যুরালের দুই পাশেই ছবির ওপরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং নিচে ‘ফাদার অব দ্য নেশন’ লেখা রয়েছে। দৃষ্টিনন্দন এই ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকেই তুলে ধরা হয়েছে দেশি-বিদেশি নাগরিক এবং নতুন প্রজন্মের কাছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক