,

রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের মৌরুসী ফ্যাশন হাউজসহ দুই দোকানে  চুরি

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের স্টেশন রোড এলাকার এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশনের শো-রুমসহ দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরের দল নগদ টাকাসহ প্রায় আট লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এঘটনায় মেট্রোপলিটনের কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাতে। এনিয়ে দোকানের ওই মালিকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে নগরীতে প্রচুর পরিমাণ বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় পুরো এলাকা জনশূণ্য হয়ে যায়। এসময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের স্টেশন রোড এলাকার অভিজাত কাপড়ের দোকান এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশন শো-রুমের উপরের টিন এবং গ্রিল কেটে একদল চোর ভিতরে প্রবেশ করে। তারা কাপড়ের দোকানে থাকায় থাই, চায়না ও দেশীয় জিন্স প্যান্ট, গ্যাভাডিন প্যান্ট, শার্ট, মনিটর,পিসি, সিসি ক্যামেরা, ডিভিয়ার বক্্র, টিভি কার্ড, সাউন্ড বক্্রসহ নগদ প্রায় ৩০ হাজার নিয়ে যায়। এতে ওই দোকানের প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশন শো-রুমের মালিক শাহ নেওয়াজ লাবু।

তিনি বলেন, গত শনিবার রাতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সময় চোরের দল তার দোকানের উপরের টিনের গ্রিল কেটে ভিতরে ঢুকে সিসি টিভিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগও দায়ের করেছি।
এদিকে ওই দিন রাতে চোরের দল এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশন শো-রুমসহ তানিন ফানির্চারের রংপুর শো-রুম ও সপ্তসুর নামের আরও দুইটি দোকানে হানা দেয়। তারা তানিন ফার্নিচারের ক্যাশে থাকা প্রায় ৫০ হাজার নিয়ে গেলেও অন্য কোন মালামাল নিতে পারেনি। এছাড়াও পাশ্ববর্তী সপ্তসুর নামের অন্য প্রতিষ্ঠানটির গ্রিল কাটলেও কোন মালামাল খোয়া যায়নি।

ব্যবসায়ীরা বলছেন, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় তারা হতবাক হয়েছেন। তারা চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোর সনাক্তে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা