,

জাপানের জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : জাপানের একাধিক পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ইয়ুকি তাকেওচি (৪০) আত্মহত্যা করেছেন।

দুই সন্তানের জননী মিস শার্লক নামে জনপ্রিয় ড্রামা সিরিয়ালে এ অভিনেত্রীর মরদেহ রোববার তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। খবর জাপান টাইমস ও কিয়ডোর।

তাকেওচি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার সকালে ওই অভিনেত্রীকে তার স্বামী তাইকি নাকাবায়াশি গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জাপানের প্রথম সারির তারকা ছিলেন তিনি। জনপ্রিয় এ অভিনেত্রী অনেক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন। নারী গোয়েন্দা নিয়ে এইচবিওর আলোচিত সিরিজ ‘মিস শার্লক’-এর নাম ভূমিকায় ছিলেন তাকেওচি।

স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস অবলম্বনে ২০১৮ সালে এ সিরিজ বানানো হয়। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে এ টিভি সিরিজটি সম্প্রচারিত হয়।

২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন তিনি। সেই সময় টানা তিন বছর জাপানিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন ইয়ুকি তাকেওচি।

গত কয়েক মাসে জাপানের কয়েকজন তারকা আত্মহত্যা করেছেন। এ মাসের শুরুতে আত্মহত্যা করেন অভিনেত্রী আশিনা। জুলাইয়ে অভিনেতা হারুমা মিউরা, মে মাসে রেসলিং তারকা হানা কিমুরা আত্মহত্যা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নানা পদক্ষেপে ২০১৫ সাল থেকে আত্মহত্যার হার কিছুটা হ্রাস পেলেও বিশ্বে আত্মহত্যার ঘটনায় শীর্ষতম দেশের একটি জাপান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য