,

সেই স্বামীর কাছেই গেলেন পুনম পাণ্ডে

news-image

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরে শোনা যাচ্ছিলো শারীরিকভাবে নির্যাতন করা স্বামীর কাছে আর ফিরবেন না ভারতীয় মডেল এবং অভিনেত্রী পুনম পাণ্ডে। কিন্তু কয়েকদিনের মধ্যে সেই খবর উল্টে গেলো। শ্যাম বম্বের হাতে মারধর খাওয়ার পরও সেই স্বামীর কাছেই ফিরলেন পুনম পাণ্ডে! ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। রবিবার নিজের ইনস্টাগ্রামে শ্যাম বম্বে ফের পুনমের সঙ্গে বিয়ের একটি হাসখুশি ছবি পোস্ট করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে পুনম জানিয়েছেন, আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সবকিছু ঠিক করে নিচ্ছি।’ পুনমের কথার প্রসঙ্গ ধরেই শ্যাম বম্বে বলেন, ‘আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, আমরা আবারও একসঙ্গেই থাকছি।’ ফের পুনম বলেন, আসলে কী জানেন, আমরা দুজন দুজনকেই খুব ভালোবাসি। একে অপরের প্রেমে পাগল, তাই সবকিছু মিটিয়ে নিতেই হবে।’

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জানা গিয়েছিল, স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেছেন পুনম পাণ্ডে। এমনকি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, তার স্বামী তাকে এতো মারধর করেছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শ্যাম বোম্বের হাতে মার খেয়ে পুনম হাসাপাতালে ভর্তি ছিলেন বলেও জানা যায়। এখানেই শেষ নয়, স্বামী শ্যাম বোম্বে তার ভিডিও বিক্রি করে টাকা রোজগার করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য