,

দুপুরে মাহবুবে আলমের দাফন

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে জানাজা শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শ্রদ্ধা নিবেদনের জন্য অ্যাটর্নি জেনারেলের মরদেহ সোমবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেওয়ার কথা রয়েছে।

সেখানে জানাজা শেষে মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কয়েক দিন আগে তার সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

মাহবুবে আলম ১১ বছর ৮ মাস রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদে ছিলেন। তিনি ২০০৯ সালে অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। তারপর মৃত্যু অবধি ওই পদে ছিলেন।

তার স্ত্রী বিনতা মাহবুব একজন চিত্রশিল্পী। তাদের দুই সন্তানের মধ্যে ছেলে সুমন মাহবুব পেশায় সাংবাদিক। আর মেয়ে শিশির কনা আইন পেশায় জড়িত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য