,

লুডো খেলা নিয়ে বাবার বিরুদ্ধে আদালতে মেয়ে

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ বন্ধ। সবাই যতটা সম্ভব বাড়িতেই থাকার চেষ্টা করছেন। আর সময় কাটাতে নিজেদের মতো করে উপায়ও খুঁজে নিচ্ছেন। কিন্তু সেই এক সঙ্গে সময় কাটানোই যেন কাল হলো ভারতের উত্তর প্রদেশের ভোপালের এক পরিবারের।

লকডাউন পরিস্থিতিতে তিন বোন তাদের বাবার সঙ্গে লুডো খেলতে শুরু করেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ছোট মেয়ের ঘুঁটি কেটে তাকে হারিয়ে দিতেন বাবা। বার বার এই হার সহজ ভাবে নিতে পারেননি বছর চব্বিশের ছোট মেয়ে। হার মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত পারিবারিক আদালতের দ্বারস্থ হন তিনি। তার অভিযোগ, তিনি কখনও আশা করেননি বাবা বার বার তাঁকে লুডো খেলায় হারাবেন। এটা বিশ্বাস ভঙ্গের পর্যায় পড়ে।

পারিবারিক আদালতের পরামর্শদাতা সরতি রজনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এখনকার দিনে অনেক বাচ্চা ছেলে মেয়েই পরাজয়কে সহজ ভাবে নিতে পারে না। এই ধরনের ঘটনা তারই ফল।

তিনি বলেন, এখনকার ছেলে মেয়েদের শিখতে হবে জেতার পথে হারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হারের মধ্যে দিয়েই জেতার কৌশল শেখা যায়।

সরিতা জানিয়েছেন, মেয়েটি লুডো খেলায় তার বাবার কাছে হারতে হারতে এমন মানসিক পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি তার বাবাকে একটা সময়ে ‘বাবা’ বলে ডাকতেও অস্বীকার করেন। আগস্ট থেকে তার চার বার কাউন্সিলিং হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট