শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবকে ফ্লাইট সংখ্যা বাড়াতে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

এ সময় ড. মোমেন আকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।

একই সাথে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান আব্দুল মোমেন।

বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে সহায়তা করার জন্য রবিবার টানা চতুর্থদিনের মতো টিকিট বিক্রি অব্যাহত রেখেছে সৌদি এয়ারলাইন্স।

ইতোমধ্যে যারা টোকেন পেয়েছেন সকাল থেকেই তারা টিকিট সংগ্রহ করছেন।

সৌদি আরবে ফেরার টিকিটের জন্য অভিবাসী শ্রমিকরা ঢাকায় বিক্ষোভ প্রদর্শন করার একদিন পর বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশি প্রবাসীদের জন্য টিকিট প্রদান শুরু করে সৌদি এয়ারলাইন্স।

তারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরলেও করোনাভাইরাস মহামারির মধ্যে বিমানের ফ্লাইটের অভাবে সৌদি ফিরতে পারেননি।

এর প্রেক্ষিতে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি আরবে ফেরতের টিকিটের ব্যবস্থা করার দাবিতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন অভিবাসী শ্রমিকরা।

গত বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, বিমান ও সৌদি উভয় এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

তিনি বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অবতরণের অনুমতি দিয়েছে যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে।

বাংলাদেশ সরকারও সৌদির সকল এয়ারলাইন্সকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেয়ার অনুমতি দিয়েছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা তাদের কর্মস্থলে ফিরতে চান, সৌদি সরকার তাদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রবিবার থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে।

এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে ৩০ সেপ্টেম্বরের পর আকামার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ