,

আজ সকালে সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত বরেণ্য আইনজীবী ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকাল (আজ) সকাল সাড়ে ৮টায় তার মরদেহ সিএমএইচ থেকে কিছুক্ষণের জন্য মিন্টো রোডের বাসায় আনা হবে। এরপর ১১ টায় তার নামাজে জানাযা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

করোনায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাসপাতালে ভর্তি হন। এরপর গত ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানান চিকিৎসকরা। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। পরে গত ২০ সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে এরপর আবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য