,

পেঁপে হজম সহায়ক

news-image

স্বাস্থ্য ডেস্ক : পেঁপের গুণের শেষ নেই। কাঁচা-পাকা দুইভাবেই এটি খাওয়া যায়। শরীরের জন্য পেঁপে খুবই উপকারী একটি ফল। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে ৩৯ ক্যালরি থাকে। এছাড়াও এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এ,বি,সি,ডি পাওয়া যায়।

শত শত বছর ধরে বিভিন্ন রোগ সারাতে পেঁপে কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত পেঁপে খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

১. হজমের জন্য পেঁপে খুবই উপকারী। এই ফল খেলে শরীর সতেজ হয় ও জীবনী শক্তি ফিরে পাওয়া যায়। এটি পাকস্থলীর অতিরিক্তি অ্যাসিড দূর করে। এ কারণে যারা গ্যাস্ট্রিক ও বুক জ্বালা সমস্যায় ভুগছেন, তাদের জন্য পেঁপে খুব উপকারী।

২. পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এই ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটাও প্রমাণিত হয়েছে যে, পেঁপে গাছের মূল ও ফুল কিডনি রোগ, ব্রংকাইটিস ও জন্ডিস সারাতে ভূমিকা রাখে।

৩. কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপের জুড়ি নেই। এতে প্রচুর ভিটামিন ই, সি ও ফলিক অ্যাসিড থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা পেঁপে ও এর জুস হজমে সহায়তা করে।

৪. ব্রণ সারাতেও পেঁপে বেশ কার্যকর। বয়ঃসন্ধিকালে বা মুখে ময়লা জমার কারণে যে ব্রণ সৃষ্টি হয়, তা দূর করতে নিয়মিত পেঁপে খেতে পারেন। এতে ত্বক জমে থাকা ময়লা পরিষ্কার হবে। এছাড়া পাকা পেঁপে মাস্ক হিসাবে মুখে ব্যবহার করলেও ব্রণ দূর হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য