,

বিশ্বাসঘাতক, সর্বদা বিশ্বাসঘাতক, বললেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বাসঘাতক, সর্বদা বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার এ মন্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই মন্তব্য করেন। তিনি লিখেন, ‘ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ বিট্রেয়ার’। ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি নিজের১৬টি ছবি পোস্ট করেন।

তবে সেপ্টেম্বর মাসে তিনি তার স্যুটেড ও স্টাইলিশ আলোকচিত্র আগের থেকে নিয়মিত এবং ঘন ঘন পোস্ট করছেন বলে প্রতীয়মান হচ্ছে।

২৪শে সেপ্টেম্বরে ষোলটি ছবি পোস্ট করেছেন। এ স্ট্যাটাসটি ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। আর এটি নিয়ে মন্তব্য করেছেন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। আর এতে ২৩ হাজারেরও বেশি লাইক পড়েছে।

গত ২৩ সেপ্টেম্বরে সেতুমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ছিল- ‘লাইফ উইল নট বি দ্যা সেম এগেইন’। লাল টাই পরিহিত তেরোটি ছবি ওই স্ট্যাটাসের সঙ্গে সংযুক্ত করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বরে সেতুমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ছিল : ‘হিউজ চ্যালেঞ্জেস অ্যাহেড।’ অর্থাৎ, সামনে বিপুল চ্যালেঞ্জ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য