,

শুভ জন্মদিন গুগল

news-image

নিউজ ডেস্ক : আপনি কোনো বিষয় জানতে চাচ্ছেন। এজন্য আপনাকে একের পর এক বইয়ের পৃষ্ঠা উল্টাতে হবে না। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন তা শুধু গুগলে লিখুন। দেখবেন উত্তর এসে আপনার সামনে হাজির। এই সার্চ জায়ান্ট গুগলের আজ ২২তম জন্মদিন।

বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল আজ ২২ বছরে পা দিল। এ উপলক্ষে বিশেষ অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।

১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যারি পেজ ও সের্গেই ব্রিন নামের দুজন পিএইচডি কোর্সের ছাত্রের হাত ধরে শুরু হয় গুগলের পথচলা। প্রথমে তারা এর নাম দিয়েছিলেন ‘BackRub’। এটি ব্যক্তিগত ওয়েব পেজের জন্য তৈরি হয়েছিল। ১৯৯৭ সালে তারা নতুন কোম্পানি শুরুর উদ্যেগ নেন। তখন এর নাম পরিবরর্তন করে নতুন নাম রাখে ‘Google’ রাখেন।

গুগল নামের পেছনে একটি গল্প রয়েছে, যা অনেকেরই হয়তো অজানা। জানা যায়, শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গাণিতিক হিসাবের গোগল (googol)-এর অর্থ একটি সংখ্যার পেছনে একশ শূন্য। একজন প্রকৌশলী আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই এখন গুগল!

১৯৯৮ সালের ৭ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালের ১৯ আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সঙ্গে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে এই সার্চ ইঞ্জিন প্রযুক্তি দুনিয়ার এক মহীরুহে পরিণত হয়েছে।

বর্তমানে গুগলের সবচেয়ে জনপ্রিয় সেবা গুগল সার্চ। এছাড়া মেইল আদান প্রদানের জন্য জিমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম গুগল প্লাস এবং মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড গুগলের অন্যতম সেবা।

বিশ্বে সবচেয়ে বেশি ঢোকা হয় গুগল ওয়েবসাইটে। বর্তমানে এর কর্মী সংখ্যা সোয়া লাখ। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করে আসছে গুগল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য