,

মহামারিতে কর্ম হারিয়েছেন শহরের ৬৬ শতাংশ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বাংলাদেশের শহরাঞ্চলের ৬৬ শতাংশ মানুষ তাদের কর্ম হারিয়েছেন। আর গ্রামাঞ্চলের ৪১ শতাংশ মানুষ তাদের কর্ম হারিয়েছেন। শহরাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কর্মহীন হয়েছে ঢাকায়।

ঢাকা শহরের ৭৪ শতাংশ মানুষ কর্ম হারিয়েছেন। আর গ্রামাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর্মহীন হয়েছে বরিশাল বিভাগ, ৪৭ শতাংশ।

সম্প্রতি বিশ্ব ব্যাংক ‘লুজিং লাইভলিহুডস : দ্য লেবার মার্কেট ইম্প্যাক্টস অব কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বাংলাদেশের শ্রমবাজারে করোনা কী ধরনের প্রভাব ফেলেছে, তার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। এর মধ্যে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দরিদ্র এলাকা এবং কক্সবাজার জেলাকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের শহরের ৫৪ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৭ শতাংশ; চট্টগ্রাম বিভাগের শহরের ৬৩ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৪ শতাংশ; ঢাকা বিভাগের শহরের ৭৪ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৫ শতাংশ; খুলনা বিভাগের শহরের ৫৯ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ; রাজশাহী বিভাগের শহরের ৬১ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৫ শতাংশ; রংপুর বিভাগের শহরের ৫৮ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৭ শতাংশ এবং সিলেট বিভাগের শহরের ৬৬ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন করোনায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য