,

ভারতে আক্রান্ত প্রায় ৬০ লাখ, মৃত্যু ছাড়াল ৯৪ হাজার

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এখনো উঠতির দিকে ভারতে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৮৮ হাজারের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ৬০ লাখ ছুঁই ছুঁই করছে।

কভিড-১৯ পরিস্থিতি নিয়ে রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এদিন আরও ৮৮ হাজার ৬০০ মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জনে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন। করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকে দ্বিতীয়স্থানে ভারত।

সবশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে প্রাণহানি দাঁড়িয়েছে ৯৪ হাজার ৫০৩ জনে। মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেখা গেছে, নতুন আক্রান্তের ৭৫ ভাগই দশটি রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলের। সেগুলো হলো- মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, উড়িষ্যা, দিল্লি, পশ্চিম বঙ্গ ও ছত্তিশগড়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত ভারতে মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ কোটি। প্রতিদিন তাদের নমুনা টেস্ট করার সক্ষমতা দাঁড়িয়েছে ১৪ লাখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের