শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বৃদ্ধা মায়ের পাশে মাশরাফি

news-image

দেড় বছর আগে ৮৫ বছর বয়স্কা এক বৃদ্ধা মায়ের কাছ থেকে সব জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দুই ছেলে। আশ্রয় হারানো সেই মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

জানা গেছে, সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়ার পর কোথাও ঠাঁই না পেয়ে কিছুদিন আগে সেই বৃদ্ধা মা চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন। এমন খবর শুক্রবার সন্ধ্যায় মাশরাফি জানার পর তৎক্ষণাৎ মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী। তিনি অনেকদিন ধরেই বড় ছেলে দেবকুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। সেই ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক আগে মায়ের ৫ শতাংশ জমি লিখে নেন দেবকুণ্ডু। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী দুর্ব্যবহার শুরু করেন বৃদ্ধা মায়ের সঙ্গে।

এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন দেবকুণ্ডু। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও মায়ারানীর ঠাঁই হয়নি। সেই থেকে এ বাড়ি, ও বাড়ি করে বৃদ্ধার জীবন চলতে থাকে। তবে এক পর্যায়ে আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত সেই শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন মায়ারানী।

ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ