,

সৌদি প্রবাসীদের বিমানের টিকিটের জন্য আজও ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা বিমানের টিকিটের জন্য আজও ভিড় করেছেন। গত তিন দিনের মতো আজ রোববার ভোর থেকেও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারও প্রবাসী।

জানা গেছে, আজ ১৪০১ থেকে ১৯০০ সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়া হবে। তবে এই সিদ্ধান্ত আগেভাগে জানানো হলেও আরও অনেকেই জড়ো হয়েছেন সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে।

টিকিট প্রত্যাশীদের অভিযোগ, বারবার নির্দেশনা পরিবর্তন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। টোকেন অনুযায়ী নয়, ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দিলে ভোগান্তি অনেকটাই লাঘব হতো বলে মনে করেন তারা।

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে দেয়া হবে নতুন টোকেন। এছাড়া আজ থেকে ভিসা নবায়ন কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস।

করোনা মহামারির কারণে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। এই সময়ে ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় দুই লাখ প্রবাসী কর্মী। তাদের মধ্যে প্রায় ৮০ হাজার সৌদিপ্রবাসী ফিরতি টিকিট নিয়ে দেশে এসেছেন। কিন্তু করোনায় আটকে যান। তিন দফায় সাত মাস তাদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ায় সৌদি সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর আকামার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেই মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি। ভিসা ও কাজে ফেরার সময়সীমা (এক্সিট রি-অ্যান্ট্রি) বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য